Wikipedia

Search results

Showing posts with label আন্তজার্তিক. Show all posts
Showing posts with label আন্তজার্তিক. Show all posts

Monday, 13 April 2020

করোনা ভাইরাসের টিকার জন্য অপেক্ষা ১০ মাস

আন্তজার্তিক:জার্মানিতে করোনায় একদিনে আরও ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০ জনে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৮ হাজার।
জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। তবে আশার কথা হচ্ছে, ৬২ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে গেছেন।
এদিকে জার্মানের একটি ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান করোনা ভাইরাসের টিকা তৈরি কাজ করে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাইয়ে যে কোন একটি প্রাণীর উপর সেটি পরীক্ষা করা হবে।
এর পরে ১০০ মানুষের উপর এর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সব কিছু ঠিক থাকলে ২০২১ সালে ফেব্রুয়ারিতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে, ধীর গতিতে কাজ অগ্রগতির কারণে এখানে ৮০ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এবং ১৪ কোটি ইউরো দিচ্ছে জার্মান সরকার।

Thursday, 9 April 2020

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান স্থগিত

আন্তজার্তিক:
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান স্থগিত
 ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
পাঁচ বছরব্যাপী যুদ্ধ থামাতে জাতিসংঘের প্রয়াসে সাড়া দিয়ে বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হবে বলে বিবিসি জানতে পেরেছে।


ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন পশ্চিমা সেনা সমর্থিত জোটের অভিযান শুরু হয় ২০১৫ সালে।


তবে হুতি বাহিনী এই যুদ্ধবিরতির শর্ত মানবে কিনা, তা এখনও পরিস্কার নয়।


গতমাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইয়েমেনে অবস্থানরতদের আহ্বান জানান অতিসত্ত্বর যুদ্ধ থামাতে এবং করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যে পদক্ষেপ নিতে।


দেশজুড়ে যুদ্ধকালীন সহিংসতা নিরসনের লক্ষ্যে জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথসের সাথে সব পক্ষের সমন্বয় করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।


বুধবার মার্টিন গ্রিফিথস যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


তিনি বলেন, "সব পক্ষকে এখন এই সুযোগ গুরুত্বের সাথে ব্যবহার করতে হবে এবং সব ধরণের সহিংসতা বন্ধ করতে হবে।"


যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে দুই পক্ষেরই ভিডিও কনফারেন্সে আলোচনা করার কথা।


যুদ্ধবিরতিতে সব ধরণের বিমান, স্থল এবং নৌ সহিংসতা বন্ধ করার আহ্বান জানানো হয়।


যৌথবাহিনীর এক বিবৃতিতে বলা হয়: "জাতিসংঘের দূতের চেষ্টায় এবং ইয়েমেনিদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে ও করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের চেষ্টায় বৃহস্পতিবার থেকে শুরু করে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছে জোট।"


ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হচ্ছিল।


ঐ যুদ্ধে অনেক বেসামরিক নাগরিক মারা গেছে এবং ইয়েমেনকে ভয়াবহ পরিস্থিতিতে ফেলেছে।


হুতিদের মুখপাত্র মোহাম্মদ আব্দুসসালাম জানিয়েছেন তারা জাতিসংঘকে তাদের লক্ষ্য সম্পর্কে অবহিত করেছে। তারা চায় যুদ্ধ এবং ইয়েমেনের 'অবরুদ্ধ অবস্থা'র সমাপ্তি।


আরো পড়তে পারেন:


সৌদি আরবে কি পরিবর্তনের হাওয়া লেগেছে


যে কারণে সৌদি আরব ছাড়তে চান অনেক তরুণী

ইয়েমেন সংকট: কে কার সঙ্গে কেন লড়াই করছে?

সমঝোতা সত্ত্বেও যুদ্ধ চলছে ইয়েমেনে


গুরুত্বপূর্ণ পদক্ষেপ

ইয়েমেনে চলমান ব্যয়বহুল সৌদি নেতৃত্বাধীন অভিযান শেষ করার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ সৌদি আরবের এই যুদ্ধবিরতি প্রস্তাব।

জোটের বিবৃতিতে উঠে আসে যে করোনাভাইরাসের আশঙ্কার কারণেই এই যুদ্ধবিরতি প্রস্তাব করা হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য ব্যবস্থার নাজুক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গত সেপ্টেম্বরে সৌদি আরবের তেল সম্পদের ওপর হামলা হওয়ার পরও হুতি নেতাদের সাথে গোপনে আলোচনা করার চেষ্টা করেছিল সৌদি কর্তৃপক্ষ। সেসময় হামলার দায় চাপানো হয় ইরানের ওপর।
তবে গত কয়েকমাসে হুতি বাহিনী সেনা কার্যক্রম বাড়িয়েছে।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যায় হুতি নেতারাও আলোচনা সাপেক্ষে যুদ্ধের সমাপ্তি চায়। কিন্তু একইসাথে সশস্ত্র যুদ্ধেও তারা পিছপা হতে চাচ্ছে না।
জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা শুরু হলেও ইয়েমেন সঙ্কটের রাজনৈতিক সমাধান পাওয়া কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র bcc

Tuesday, 7 April 2020

মোদির কাছে করোনার ওষুধ চাইলেন ট্রাম্প

করোনার প্রাদুর্ভাবে স্থবির গোটা বিশ্ব।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রও খাবি খাচ্ছে এই ভাইরাসে। দিশেহারা হয়েই কিনা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে ওষুধ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার জন্য নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন তিনি।

করোনা চিকিত্‍সায় কার্যকরী ফল দিয়েছে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন। ভারত থেকে এই ওষুধ আমদানি করতে চায় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে এরই মধ্যে দিল্লির সঙ্গে কথা হয়েছে পেন্টাগনের।

শনিবার এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন তাঁরাও।

ট্রাম্প আরও বলেন, ভারতে বিপুল পরিমাণে এই ওষুধ তৈরি হয়। সেখানে এই ওষুধের চাহিদাও রয়েছে প্রচুর। পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ করার জন্য অনুরোধ জানিয়েছি ভারতকে।

করোনাভাইরাসের সংক্রমণের পরপরই হাইড্রক্সিক্লোরোকুইনের রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। অবশ্য দেশটির সরকার এটাও বলেছে যে,

এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপত্কালীন প্রয়োজনেই এই ওষুধ রফতানি করা যাবে।

সুতরাং মানবিক কারণে ওষুধ পাওয়ার আশা করতেই পারেন ট্রাম্প

Monday, 6 April 2020

তাবলিগ জামায়াতের লোকদের চিকিৎসার পরিবর্তে গুলি করা উচিত: ভারতীয় হিন্দুনেতা

আন্তজার্তিক মফস্বলটিভি:
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) প্রধান রাজ ঠাকরে দিল্লির তাবলিগ জামাতের কারানায় আক্রান্তদের চিকিৎসার পরিবর্তে গুলি করে মারা উচিত বলে

বিতর্কিত মন্তব্য করেছেন। যদিও সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে আরও বেশি গণজমায়েত হলেও কট্টরপন্থী হিন্দু মৌলবাদীরা নিশ্চুপ ছিলেন। ঠাকরে শনিবার এ মুসলিমবিদ্বেষী মন্তব্য

করেন। দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজে এক কর্মসূচি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র ভারতজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক ও

মুসলিমবিদ্বেষী অপপ্রচারের মধ্যে এমএনএস প্রধানের ওই মন্তব্য প্রকাশ্যে এল। খবর এনডিটিভির। রাজ ঠাকরে বলেন, নিজামুদ্দিনের মারকাজের সঙ্গে সংশ্লিষ্ট তাবলিগ জামাতের লোকদের

ব্যাপারে আমি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছি। এ ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি করা হয়েছে। মারকাজের সঙ্গে জড়িত এ ধরণের লোকের ঔদ্ধত্য সহ্য করার

মতো নয়। এ কারণে তাদের চিকিৎসা করার দরকার নেই, বরং তাদের গুলি করে মারা উচিত। এই মারাত্মক সঙ্কটে পুলিশ, নার্স এবং চিকিৎসকরা গভীর রাত পর্যন্ত কাজ করছেন। যদি তাদের

ওপরে আক্রমণ করা হয় তবে আক্রমণকারীকে শিক্ষা দেয়া উচিত। রাজ ঠাকরে আরও বলেন, দেশ এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় ওরা ধর্মটাকেই বড় করে দেখছে।

এর মধ্যে যদি কোনও ষড়যন্ত্র থাকে তাহলে তাবলিগ জামাতে থাকা লোকজনকে পেটানো উচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করা উচিত।

Monday, 30 March 2020

দিল্লিতে করোনায় তাবলিগ জামাতের ৬ জনের মৃত্যু

ভারতের নয়া দিল্লিতে তাবলিগ জামাতে অংশ নেয়া ৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) তেলেঙ্গানার বিভিন্ন হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এর আগে কাশ্মীরের শ্রীনগরেও একজনের মৃত্যু হয়, তিনিও ওই জমায়েতে অংশ নিয়েছিলেন।

গত ১ থেকে ১৫ মার্চের মধ্যে দিল্লির ওই মসজিদে অন্তত ২ হাজার মানুষের সমাগম হয়েছিল। দিল্লিতে ওই মসজিদে শুধু ভারত থেকেই নয়; সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজিস্তান থেকেও অনেকে অংশ নিয়েছিলেন। ওই তাবলিগ জামাতে অংশ নেয়া ৩ শতাধিক মানুষকে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। তারা এখন হাসাপতালে আইসোলেশনে রয়েছেন।

মহামারি করোনা ভাইরাস ভয়াবহ সংক্রামক হওয়ায় মসজিদের ওই জামাতের মাধ্যমে ভাইরাসটি ভারতজুড়ে ব্যাপক হারে মানুষকে সংক্রমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জমায়েতে অংশ নেয়া ১৭৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২ হাজার মানুষকে। দেশটিতে এই প্রথম এক স্থান থেকে এত মানুষের করোনা পরীক্ষা করানো হয়েছে।
সূত্র সময়টিভি

Sunday, 29 March 2020

ইউরোপে মধ্যরাত থেকে  বদলে যাবে সময়,,



আন্তর্জাতিক মফস্বল ডেস্ক

আজ থেকে ঘড়ির কাঁটা একঘণ্টা বাড়িয়ে দিচ্ছে ইউরোপ। প্রযুক্তিময় বর্তমান বাস্তবতায় ইন্টারনেট সংযুক্ত ঘড়ি, টেলিভিশন, এনড্রোয়েড় কিংবা আ্যাপল ডিভাইসে বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে এ সময় বদলে যাবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে ইউরোপের সময় ব্যবধান পাঁচ ঘণ্টা থেকে কমে চার ঘণ্টা হয়ে যাবে।

রোববার দিবাগত রাত দুইটার সময় ঘড়ির কাঁটা তিনটার কাঁটায় এগিয়ে নেওয়া হবে।

দিনের আলোর অধিক ব্যবহারের লক্ষে ইউরোপে বছরে দুবার এ ডে লাইট সেভিং পদ্ধতি অনুসরণ করার জন্য ঘড়ির কাঁটা একবার এক ঘণ্টা সামনে ও আরেকবার এক ঘণ্টা পেছনে পরিবর্তন করা হয়। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের ওপর এক ঘণ্টা পরিবর্তন করা হয়।

প্রথম মহাযুদ্ধের সময় আমেরিকা এবং ইউরোপের একাংশজুড়ে দিনের আলো সাশ্রয়ের জন্য ‘ডে লাইট সেভিং’ চালু হয়।

১৯১৬ সালে ফ্রান্স এ পদ্ধতি অনুসরণ শুরু করলেও ১৯৪৫ সালে আবার বাতিল করে দেয়। পরবর্তীতে ১৯৭৩ সাল থেকে ফ্রান্স আবার নতুন করে এ পদ্ধতি অনুসরণ  করে এবং ১৯৯৮ সালে ইউরোপ জুড়ে এ ডে লাইট সেভিং পদ্ধতি চালু করা হয়।

   সূত্র সময়টিভি