Wikipedia

Search results

Showing posts with label বিশেষ সংবাদ. Show all posts
Showing posts with label বিশেষ সংবাদ. Show all posts

Monday, 31 August 2020

৭নংইউপিকে  মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল  হিসাবে গড়ে তুলতে চানঃসম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  বাবুল রানা চৌঃ,,

 মুফিজুর রহমান নাহিদ সিলেট বিভাগীয় প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে জনগণের উৎবে আর উৎকণ্ঠা ততই বাড়ছে।

সিলেটের কানাইঘাট  উপজেলার ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা দিয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সমাজ সেবক, গরিব -দুঃখী মেহনতি মানুষের বন্ধু,বাবুল রানা চৌধুরি। তিনি জানান- আমি আগামী  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭নং বাণিগ্রাম ইউনিয়নে নির্বাচন করব। ৭নং দক্ষিণ বাণিগ্রাম  ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নবাসীর ভালবাসা নিয়ে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করে মানুষের সেবা করে আসছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। তিনি আরো বলেন, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি নির্বাচনে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সুসংগঠিত রয়েছি। এজন্য চেয়ারম্যান পদে আমি দলের সমর্থন চাইবো।

তিনি ৭নংদক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নবাসির সহযোগিতা কামনা করেছেন। সাথে সাথে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসির কাছে দোয়া চেয়েছেন। তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।প্রবাস জীবনের শুরু থেকে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি প্রবাসী ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়ন বাসির সুখ – দুঃখে সর্বদা পাশে রয়েছেন। কিন্তুু  বাবুল রানা চৌধুরিপ্রবাসে তার কার্যক্রম কে থেমে রাখেন নি , তিনি সুযোগ পেলেই চলে যান নিজ এলাকা ৭নং দক্ষিণ বাণিগ্রামে ইউনিয়নে  । সেখানকার মানুষের সুখ দুঃখ হাসি কান্না কে তিনি আপন চিত্তে গ্রহন করে তাদের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ড সহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দীর্ঘদিন দলীয় নেতাকর্মি সহ সাধারন মানুষের সাথে মতবিনিময় ও গনসংযোগ করে যাচ্ছেন।এই প্রতিবেদকের সাথে আলাপ কালে তিনি জানান, শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি নির্বাচিত হতে পারলে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বেকার যুবক যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশু নির্যাতন, পাচার, এসিড সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বপরি সকলের সহযোগীতায় ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, দল  ও জনগণ আমাকে সমর্থন দিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়লাভ করব ইনশাআল্লাহ। ৭নং দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের জনগণের প্রতি আমার শতভাগ আস্থা ও বিশ্বাস রয়েছে এবং নির্বাচিত হলে জনসাধারণের সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।


Monday, 6 April 2020

দেশরত্ন শেখ হাসিনা বরাবর বিএমএসএফ কক্সবাজারের পক্ষে সাংবাদিক শহীদুল্লাহ’র খোলা চিঠি


মাননীয়
প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা
আসসালামু আলাইকুম।
বিষয়ঃ আপনার সদ্য ঘোষিত প্রণোদনা থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী সকল অসহায় মফস্বল সাংবাদিকদের সাহায্য প্রদান করতে আপনার বরাবর আমার আজকের খোলা চিঠি।
মাননীয় প্রধানমন্ত্রী,
বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিন করোনা ভাইরাস সংক্রমিত হয়ে গোটা বিশ্বের অবস্থা আজ চরম আকার ধারণ করেছে। অনেক বড় বড় শক্তিশালী দেশ করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যেখানে হিমশিম খাচ্ছে। আলহামদুলিল্লাহ সেখানে মহান আল্লাহ রহমানুর রহিমের অশেষ কৃপায় আপনার উছিলায় আমাদের দেশে করোনা ভাইরাস সংক্রমণে এখনো পর্যন্ত মহামারীর বড় আকার ধারণ করেনি।
মাননীয় প্রধানমন্ত্রী,
করোনা ভাইরাস সংক্রমণ রোধে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়েছে। এর ধারাবাহিকতা বাংলাদেশেও পড়েছে। এই অবস্থাকে মোকাবেলা করতে আপনি ৫ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রায় ৭৩ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিয়েছেন। আমরা আশাবাদী এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে থমকে যাওয়া অর্থনীতির গতি ফিরে পাবে এবং বাংলাদেশ আপনার নেতৃত্বে আগের মতো আবার এগিয়ে যাবে ইনশাল্লাহ।
তার পাশাপাশি আপনি সকল জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতনতার সহিত সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন। আমরা মফস্বলের সাংবাদিকেরা আপনার দেওয়া নির্দেশনা মতে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়েছেন । আমরা মফস্বল সাংবাদিকেরা আপনার সেই নির্দেশনা জনগনের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে জনগন সচেতন হয়ে করোনা মোকাবেলা করতে পারেন।
মাননীয় প্রধানমন্ত্রী,
২০০৮ পরবর্তী সময় থেকে আপনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। সেই থেকে আমরা বাংলাদেশের মফস্বলের সাংবাদিকেরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবিচল বিশ্বাস ও আস্থা রেখে, আমরা আপনার উন্নয়ন থেকে শুরু করে, আপনার জঙ্গীবাদ, সকল প্রকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা , দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, বোমা ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিটি কর্মকাণ্ডের তথ্য চিত্র বাংলার কোটি কোটি মানুষের কাছে তুলে ধরেছি। অনেক বড় বড় ইয়াবা গড ফাদার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ,দখলবাজ, টেন্ডারবাজ সহ রাষ্ট্র ও সমাজের বড় বড় অপরাধীদের স্বরূপ উন্মোচন করার মত কঠিন ঝুঁকিপূর্ণ কাজ আমরা মফস্বলের সাংবাদিকেরা করেছি বর্তমানেও জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজ করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী,
আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী মফস্বলের সাংবাদিকেরা স্বাধীনতার পর থেকে কোন প্রকার সরকারি সাহায্য সহযোগিতা পায়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে ঘোষণা দিয়েছেন এবং সাংবাদিকদের জন্য জাতীয় ওয়েজ বোর্ড ঘোষণা করেছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর তা আর কোন সরকার বাস্তবায়ন করেনি। ৭৫ পরবর্তী সরকার গুলো তাদের পছন্দ মত কিছু কিছু সাংবাদিকদের সুবিধা দিয়েছিল। মফস্বলে দায়িত্ব পালন করা সাংবাদিকরা রাষ্ট্রীয় সুবিধা পায়নি বললেই চলে। তার পরও মফস্বলের সাংবাদিকেরা খেয়ে না খেয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে অনেকে মৃত্যু বরণ করেছেন। বর্তমানে অন্যজন সেই শুন্য স্থান পূর্ণ করে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এখনো পর্যন্ত মফস্বলের সাংবাদিকেরা সরকার ঘোষিত ওয়েজ বোর্ড ভুক্ত হয়নি। তবে কিছু কিছু সংবাদপত্রের মালিকেরা কিছু মফস্বলের সাংবাদিকদের সম্মানী প্রদান করলেও অধিকাংশ সাংবাদিকেরা শুধুমাত্র নিজেদের সংগৃহীত বিজ্ঞাপন থেকে পাওয়া পার্সেন্টেজ দিয়ে চরম কষ্ট ভোগ করে নিজেদের জীবন চালাচ্ছেন। বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিন করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে দেশের জনগণকে বাঁচাতে আপনি প্রথমে ৪টি এবং পরে ৩১ টি নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন। স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। এই নির্দেশনা গুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের পাশাপাশি আমরা মফস্বল সাংবাদিকরা পালন করে যাচ্ছি।
মাননীয় প্রধানমন্ত্রী
করোনা ভাইরাস আতঙ্কে দেশের সরকারি বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে। বর্তমানে আমরা মফস্বল সাংবাদিকেরা বিজ্ঞাপন পাওয়াতো দুরের কথা কারো কাছে কোন প্রকার সাহায্য পাচ্ছিনা। বলতে গেলে বাংলাদেশের মফস্বলের সাংবাদিকেরা চরম অভাবের মধ্যে দিনাতিপাত করছে। অনেকেই উপোস থাকার পরও আত্মসম্মানবোধের তাগিদে কারো কাছে কোন কিছু চাইতেই পারছেনা। এমতাবস্থায় আপনি ছাড়া আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিকদের সাহায্য প্রদান করার মতো কেউ নেই। আমরা মফস্বলের অবহেলিত অভাবগ্রস্ত সাংবাদিকেরা বর্তমান প্রেক্ষাপটে আপনার পক্ষ হতে সদয় আর্থিক সহযোগিতা পেতে মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলার সহ সভাপতি হিসাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষে আপনার বরাবর এই খোলা চিঠি খানা দিতে বাধ্য হয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিটি সদস্য আপনার প্রতিটি কর্মকাণ্ডের অতন্দ্র প্রহরীর মত অতীতের মত বর্তমান সময় পর্যন্ত যেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ভবিষ্যতেও দায়িত্ব পালন করে যাবেন ইনশাল্লাহ। আমরা সার্বক্ষণিক আপনার প্রতিটি কাজের বার্তা বাহক হিসাবে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তেমনি আপনার নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং করোনা সহায়তা নিয়ে কোথাও দুর্নীতি হচ্ছে কিনা দেখতে সার্বক্ষণিক অতন্দ্র প্রহরীর মত দায়িত্ব পালন করে যাবো আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিটি সদস্যরা।
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি মানবতার মা হিসাবে বর্তমান প্রেক্ষাপটে অভাবগ্রস্থ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দেশব্যাপী সকল সদস্যদের সাহায্য করতে আপনার যথাযথ আদেশ কামণা করছি সাথে সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যরা
মহান আল্লাহর দরবারে এই বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিন করোনা ভাইরাস সংক্রমণ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করার ফরিয়াদ জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামণা করে আমার আজকের খোলা চিঠি এখানে শেষ করছি। আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন শেখ হাসিনা।
নিবেদকঃ
মোঃ শহীদুল্লাহ
সহ সভাপতি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা

Sunday, 15 March 2020

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আগামীকাল দেশব্যাপী বিএমএসএফ'র প্রতিবাদ সমাবেশ



রিপোর্ট : ইমাম বিমান
কুড়িগ্রামে জেলা প্রশাসক সুলতানা পারভীনের দূর্নীতি
তুলে ধরে সংবাদ প্রকাশের জেরে জেলা প্রশাসক
কর্তৃৃক নির্যাতনের শিকার সাংবাদিক আরিফুল নির্যাতনের বিরুদ্ধে
দেশের সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক
ফোরাম " বিএমএসএফ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
এ উপলক্ষে দেশের বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন "
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ
কেন্দ্রীয় কমিটির পক্ষে থেকে ১৫ মার্চ এ ঘোষনা
দিয়েছে। সম্প্রতি কুড়িগ্রামের জেলা প্রশাসক কর্তৃক
সাংবাদিক আরিফুল ইসলামকে শারীরিক নির্যাতন করে মোবাইল
কোর্টে এক বছরের সাজা প্রদান করায় ১৫ মার্চ একদিকে
আদালত থেকে সাংবাদিক আরিফুলকে জামিনে মুক্তি
অপরদিকে জেলা প্রশাসককে প্রত্যাহার করাই সাংবাদিক
নির্যাতনের বিচার হয়েছে ভাবাটাই ভুল হবে বলে মনে
করে বিএমএসএফ। তাই উপযুক্ত বিচার তথা সাংবাদিক নির্যাতনে
যুগোপযোগী আইন প্রনয়নের দাবী জানানোর
লক্ষে বিএমএসএফ সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর এক
বিবৃতিতে জানান, সম্প্রতি কুড়িগ্রামের জেলা প্রশাসক কতৃক
অনলাইন নিউজ পোর্টাল " বাংলা ট্রিবিউন " কুড়িগ্রাম জেলা
প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে শারীরিক নির্যাতন করে
মোবাইল কোর্টে এক বছরের সাজা প্রদান সহ দেশে
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ১৬ মার্চ দেশব্যাপী প্রতিবাদ
সমাবেশ কর্মসূচির ঘোষনা দিয়েছে। সেই সাথে
সাংবাদিকদের মাঝে সকল বিরোধ ভুলে জাতীয় স্বার্থে
ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান বিএমএসএফ নেতৃবৃন্দ।
এ বিষয় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক
আহমেদ আবু জাফর জানান, সম্প্রতি কুড়িগ্রামে ঘটে যাওয়া
সাংবাদিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম
বিএমএসএফ গত ১৪ মার্চ প্রতিবাদ জানিয়ে জুডিসিয়াল তদন্তের
দাবি করে বলা হয়েছে, সরকারের কিছু আমলা কামলারা
গণমাধ্যমের টুটি চেপে নি:শ্বেষ করতে চাইছে। তার
প্রমান হলো কুরিগ্রাম জেলা প্রশাসকের প্রতিহিংসার শিকার
হয়ে সম্প্রতি সাংবাদিক আরিফ নির্যাতনের শিকার, চট্টগ্রামে
সংবাদ সংগ্রহ করতে গিয়ে মামলার শিকার হয়েছেন
বিএমএসএফ চট্টগ্রাম জেলা সভাপতি কেএম রুবেলসহ ৩
সাংবাদিক, এলজিইডি'র অফিসের মধ্যেই কর্মচারী ও ঠিকাদাররা
মিলে হামলা চালিয়ে নারী সাংবাদিক সাবরিন জেরিন দম্পতিকে
পিটিয়ে আহত, ঢাকার সিনিয়র ফটো সাংবাদিক কাজল
নিঁখোজের ৬দিন অতিবাহিত হলেও রাষ্ট্রের পক্ষ থেকে
তেমন কোন অগ্রগতি দেখা যাচ্ছেনা। আজ সাংবাদিকরা পুলিশ
ও সরকারি কর্মচারীদের দূর্ণীতির বিরুদ্ধে একমাত্র
পথের কাটা। তাই আজ পুলিশও সাংবাদিকদের ওপর চরমভাবে
ক্ষুব্ধ। আজ সাংবাদিকদের স্বাধীনভাবে তথ্য প্রকাশের
স্বাধীনতা, সাংবাদিকদের তালিকা প্রনয়ন সহ ১৪ দফা দাবী সহ
বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও
সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর দেশের গণমাধ্যমের
অস্থিশীলতা নিরসনে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর
হস্তক্ষেপ কামনা করেন।

Monday, 2 March 2020

মুজিব বর্ষ উপলক্ষে বিএমএসএফ'র সদস্য সংগ্রহ চলছে

বিশেষ সংবাদ:
 মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী বিএমএসএফ'র সদস্য সংগ্রহ চলছে। সাংবাদিকদের দক্ষ ও পেশাদারিত্ব সৃষ্টিতে বিএমএসএফ দেশব্যাপী প্রশিক্ষনের আয়োজন করছে। চলতি মাসেই প্রথম কোর্সটি চালু হবে। পর্যায়ক্রমে দেশের সকল জেলা-উপজেলায় প্রশিক্ষন কোর্সটি চালু করা হবে। সাংবাদিকতায় আগ্রহী নতুনরাও এই প্রশিক্ষনের সুযোগ পাবেন। সাংবাদিকতা প্রাসঙ্গিক প্রাথমিক ধারণাপত্র, সংবাদ লেখার কলাকৌশল সম্পর্কে ধারণা দেয়া হবে।
এদিকে বিএমএসএফ'র আওতাধীন সকল শাখাসমুহকে আগামি ১৫ মার্চের মধ্যে কমিটির হালনাগাদ সদস্য তালিকা কেন্দ্রে bmsf.bd24 @ gmail.com ঠিকানায় পাঠানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দেশের সাংবাদিকদের দক্ষ, পেশাদার ও সাহসী করে গড়ে তুলতে এ প্রয়াস গ্রহন করেছে। প্রশিক্ষনটি সরাসরি ও অনলাইনেও সম্পাদন করা যাবে। ৩/৫/৭ দিনব্যাপী নিজখরচে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষনটি যারা বিশেষ করে কোন ধরনের প্রশিক্ষন পাননি তাদের জন্য বিশেষ গুরুত্ববহন করবে।
যারা বিএমএসএফ'র ১৪ দফা দাবির প্রতি আন্তরিক এবং বিএমএসএফকে মনেপ্রাণে লালন করেন কেবল তাদেরকেই সদস্য ফরম সংগ্রহ করে জমা দেয়ার জন্য আহবান করা যাচ্ছে। আগ্রহীরা বিএমএসএফ'র কেন্দ্রীয় কার্যালয়ের ০২৯৫৮২৫২০, ০১৭১৬৯৫৬৩৩০, ০১৭১২৩০৬৫০১ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

Monday, 30 December 2019

মহামান্য রাষ্ট্রপতির পুত্র এমপিকে ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

 বিশেষ সংবাদ
মহামান্য রাষ্ট্রপতির জ্যেষ্ঠপুত্র ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিককে ঝালকাঠি নাগরিক ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার বিকেলে তিনি ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনে এক মতবিনিময় সভায় অংশ নিলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ঝালকাঠি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ-সভাপতি এস এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক ডা. জহিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, নাগরিক ফোরাম সদস্য রুহুল আমিন রুবেল ও বশির আহম্মেদ খলিফা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।