Wikipedia

Search results

Showing posts with label মিডিয়া সংবাদ. Show all posts
Showing posts with label মিডিয়া সংবাদ. Show all posts

Saturday, 11 April 2020

বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে মোবাইল ফোনে হুমকি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে মোবাইল ফোনে হুমকি প্রদান করেছে। আজ শুক্রবার রাত ৮টা ১৮ মিনিটে ০১৬৪৮১০৯১১২ নাম্বার থেকে তার ০১৭১২৩০৬৫০১ ব্যবহৃত নাম্বারে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে জীবননাশের হুমকি প্রদান করে। ৪৯ সেকেন্ডের এ কথোপকথনে হুমকিদাতা নানা অশালীন কথাবার্তা বলে হুমকি দেয়। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনাব আবু জাফর জানান, সম্প্রতি দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিএমএসএফ নানাভাবে প্রতিবাদ করে আসছে। এ কারনে হয়তো কোন পক্ষ তাকে হুমকি দিতে পারেন। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হচ্ছে।
এ ঘটনায়  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নিকট আহবান জানানো হয়। বর্তমানে তিনি মহামারী করোনা ইস্যুতে নিজ জেলা ঝালকাঠিতে অবস্থান করছেন।
তিনি স্থানীয় গণমানুষের সংগঠন ঝালকাঠি নাগরিক ফোরামেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিএমএসএফ'র পক্ষ থেকেনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Wednesday, 8 April 2020

নতুন আইজিপির কাছে বিএমএসএফ'র দাবি পুলিশ কর্তৃক আর কোন সাংবাদিক নির্যাতন নয়



একসময়ের সাংবাদিক-পুলিশ ভাই-ভাই। এই চিত্রটি প্রবাদটি বাস্তবে দেখতে চান সাংবাদিকরা। নতুন আইজিপি জনাব বেনজীর আহমেদ মহোদয়ের নিকট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দাবি পুলিশ কর্তৃক দেশের কোথাও নতুন আর কোন সাংবাদিক যেন নির্যাতন, হয়রাণী কিংবা লাঞ্ছিতের শিকার না হন।
দূর্নীতি, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিএমএসএফ'র কৃতজ্ঞতা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিশ্বাস করে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকল অন্যায়-অনিয়ম, দূর্নীতি-অপরাধের বিরুদ্ধে স্বোচ্চার হলে বঙ্গবন্ধুর সোনারবাংলা প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবেনা। বিএমএসএফ চায় সাংবাদিক নির্যাতনমুক্ত একটি আগামির বাংলাদেশ।
আপনার এ অগ্রযাত্রায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিটি নেতাকর্মী পুলিশের পাশাপাশি আপনজন হয়ে কাজ করবেন।
আপনার মুখ থেকে এরকম একটি বাণীটি শুনতে চাই ' দেশে পুলিশ কর্তৃক আর কোন সাংবাদিক নির্যাতন দেখতে চাইনা'- আইজিপি।

Wednesday, 1 April 2020

নবীগঞ্জে চেয়ারম্যান কর্তৃক ৫ সাংবাদিককে পিটিয়ে আহত:ধিক্কার-বিএমএসএফ’র,,

মফস্বল ডেস্ক :
নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারী ত্রাণ বিতরনে অনিয়মের সংবাদ প্রচার করায় সন্ত্রাসী নিয়ে সাংবাদিক শাহ সুলতান আহমেদকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন। এ ঘটনায় ৫ সাংবাদিক আহত হয়েছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিক হামলার ঘটনায় ধিক্কার জানানো হয়। ঘটনাটি তদন্তে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়েছে।

এসময় তাকে বাচাতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক এম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ।
বুধবার বিকেলে আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের নেতৃত্বে অস্ত্র-শস্ত্র সহকারে একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ সুলতান আহমেদ উপর এ হামলা চালায়।

এসময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে সাংবাদিক মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমেদসহ আরো ৫ জন আহত হন।

স্থানীয়রা জানান, সম্প্রতি সরকারী ত্রাণ বিতরন করেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। কিন্তু ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও তিনি দেন ৫ কেজি করে দেন।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আসুন অসহায় দিনমজুরদের মনের কথা শুনি’ শিরোনামে এক লাইভে সাধারণ মানুষের বক্তব্যসহ অনিয়মের বিষয়টি তুলে ধরেন সাংবাদিক সুলতান। এরপর ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে অস্ত্র সহকারে আউশকান্দি বাজারে শাহ সুলতান আহমেদের উপর সন্ত্রাসী হামলা চালায়।

এসময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আহত করেন সুলতানকে। এ খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেয়ে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুজিবুর রহমান, চ্যানলে এস এর প্রতিনিধি বুলবুল আহমেদসহ অরো ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন শাহ সুলতানকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখনও আহত সাংবাদিক সুলতানের জ্ঞান ফেরেনি।