Wikipedia

Search results

Showing posts with label জাতীয় সংবাদ. Show all posts
Showing posts with label জাতীয় সংবাদ. Show all posts

Wednesday, 20 January 2021

" বিসিআইসির নতুন চেয়ারম্যান এহসানে এলাহী কে মফস্বল টিভির পক্ষ থেকেঅভিনন্দন ,,

  •  


বিশেষ প্রতিনিধি:- সিলেটের কৃতি সন্তান জনাব এহসানে এলাহী কে গ্রেড-১পদে সচিব পদ মর্যাদায় পদোন্নতি প্রাপ্ত হলেন।বাংলাদেশ রসায়ন শিল্প কর্পোরেশন  (বিসিআইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এহছানে এলাহী বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব মোঃ এহছানে এলাহী। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(বিআরটিসির চেয়ারম্যান) হিসেবে কর্মরত ছিলেন। মোঃ এহছানে এলাহী ১৯৯১ সালে বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন। অত্যন্ত মেধাবী, সৎ ও চৌকস কর্মকর্তা হিসেবে তিনি সুনাম ও দক্ষতার সাথে মাঠপ্রশানে দায়িত্বপালন করেছেন।

Wednesday, 8 April 2020

ওবায়দুল কাদেরকে বাসার বাইরে যেতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা,,

মফস্বলটিভি :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসার বাইরে যেতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলার সঙ্গে কথা বলার সময় তিনি তার এ নির্দেশের কথা জানান। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে
কথা বলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু তাকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
আমি তাকে বাইরে বের হতে না করেছি।’ নোয়াখালী ছাড়াও প্রধানমন্ত্রী সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার সঙ্গে মতবিনিময় করেন। এসয় সরকারপ্রধান করোনা ভাইরাস মোকাবেলায় বিস্তারিত তথ্য শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন তিনি। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। গত বছরের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট
এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি হয়।কয়েকবার গুরুতর অসুস্থ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাসার বাইরে যেতে নিষেধ করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালী জেলার সঙ্গে কথা বলার সময় তিনি তার এ নির্দেশের কথা জানান।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস ও সিভিল সার্জন মুমিনুর রহমান। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের থাকতে পারতেন। কিন্তু তাকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আমি তাকে বাইরে বের হতে না করেছি।’ নোয়াখালী ছাড়াও প্রধানমন্ত্রী সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব জেলার সঙ্গে মতবিনিময় করেন।
এসময় সরকারপ্রধান করোনা ভাইরাস মোকাবেলায় বিস্তারিত তথ্য শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। উল্লেখ্য, গত বছরের ৩১ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন তিনি। সেসময় পরীক্ষায় তার করোনারি আর্টারিতে ব্লক পাওয়া যায়। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।
সূত্র:এখন বাংলা